Last Updated: [15/10/2025]
TipsCafe.com-এ আপনাকে স্বাগতম!
TipsCafe.com-এ রেজিস্ট্রেশন করে এবং আমাদের প্ল্যাটফর্মে আর্টিকেল প্রকাশের মাধ্যমে ইনকাম করতে চাইলে। লেখা শুরু করার আগে দয়া করে এই নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।
১। যোগ্যতা ও একাউন্ট রেজিস্ট্রেশন (Eligibility & Account Registration)
-
আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আপনার বয়স অন্তত ১৮ বছর হতে হবে। যদি এর কম হয়, তাহলে অভিভাবকের অনুমতি (Parental Consent) প্রয়োজন।
-
আপনার একাউন্ট ইনফরমেশন ও পাসওয়ার্ডের নিরাপত্তা আপনার নিজের দায়িত্ব। আপনার একাউন্ট শুধু আপনিই ব্যবহার করতে পারবেন।
-
একজন রাইটার শুধুমাত্র একটি একাউন্ট তৈরি করতে পারবেন। এই ধরনের কার্যকলাপ প্রমাণিত হলে তোমার সব একাউন্ট স্থায়ীভাবে বন্ধ (Terminate) করা হবে।
- নিজের আর্টিকেল বার বার নিজে নিজে ভিউ করে ভিউ মেনোপুলেট করা যাবে না।
২। কনটেন্ট সাবমিশন (Content Submission)
-
আপনি যে আর্টিকেল বা লেখা সাবমিট দেবেন, সেটি অবশ্যই আপনার নিজের হতে হবে।
-
কপি-পেস্ট, প্লেজারিজম (Plagiarism) বা অন্য কারও লেখা চুরি করা কঠোরভাবে নিষিদ্ধ।
-
লেখা অবশ্যই আমাদের নির্ধারিত গাইডলাইন ও ক্যাটাগরি অনুযায়ী হতে হবে।
-
প্রতিটি কনটেন্ট মডারেটর টিম রিভিউ করার পরেই পাবলিশ করা হবে।
- প্রতিটি আর্টিকেল কমপক্ষে 500 ওয়ার্ড বা তার বেশি হতে হবে।
- কোন ধরনের এআই/টুলস দ্বারা লেখা আর্টিকেল প্রকাশ করা হবেনা। তবে এআই/টুলস দ্বারা আর্টিকেল এর ধারনা নিতে পারেন। এআই দ্বারা আর্টিকেল লিখলে সেটা অবশ্যই শতভাগ নিজের মতো করে এডিট বা কাস্টমাইজ করে পাবলিশ করতে হবে।
- আর্টিকেল অবশ্যই ইউজার ফ্রেন্ডলী, কিওয়ার্ড টার্গেটেড, ট্রেন্ডি ও এসইও অপটিমাইজড হতে হবে।
- আপনার লেখা আর্টিকেলটি বাংলা ভাষায় হতে হবে।
৩। ক্যাটাগরি বা টপিক (Content niche)
আপনার লেখা আর্টিকেলটি অবশ্যই নিচে দেয়া নিশ অনুযায়ী হতে হবে। অন্যথায় প্রকাশ করা হবে না।
- অনলাইন ইনকাম সম্পর্কিত: অবশ্যই বৈধ ইনকামের আর্টিকেল দিতে হবে। কোন ধরনের ভূয়া, স্কেম বা বিতর্কিত বিষয়ে লেখা যাবে না।
- কন্টেন্ট ক্রিয়েশন ও মনেটাইজেশন: ফেসবুক, ইউটিউব, আর্টিকেল রাইটিং বা বিভিন্ন এডনেটওয়ার্ক সম্পর্কিত আর্টিকেল লেখা যাবে।
- উদ্দোক্তা বা ব্যবসার আইডিয়া: বিভিন্ন ছোট ব্যবসার আইডিয়া, অল্প টাকায় ব্যবসার করার আইডিয়া ও উদ্দুক্তা হওয়ার কৌশল ইত্যাদি বিষয়ে লেখা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artifical Inteligence): এআই সম্পর্কিত আর্টিকেল, এআই রিভিউ, গাইড, এআই প্রোম্ট ও টিপস ও ট্রিক্স বিষয়ে লেখা যাবে।
- ব্লগিং ও এসইও
- ডোমেইন হোস্টিং
- ডিজিটাল মার্কেটিং
- টেক টিপস ও ট্রিকস
- সাইবার সিকিউরিটি
৪। ইনকাম ও পেমেন্ট পলিসি (Earnings & Payments)
-
আপনার প্রকাশিত আর্টিকেল থেকে ইনকাম হবে Pay Per View (CPM) মডেলের মাধ্যমে। যত ভিউ তত ইনকাম মডেল।
-
প্রতি ১,০০০ ইউনিক ভিউ থেকে ৳200 থেকে ৳2000 পর্যন্ত আয় হতে পারে (ট্রাফিকের মান অনুযায়ী)।
-
প্রতিটি আর্টিকেলের ইনকাম প্রকাশের দিন থেকে ৬০ দিন পর্যন্ত হবে, এরপর তা বন্ধ হয়ে যাবে। ইনকাম চালু রাখতে নতুন আর্টিকেল দিতে হবে।
-
একটি ভিজিটর দিনে একবারই ইউনিক ভিউ হিসেবে গণনা হবে, একই ব্যক্তি বারবার ভিজিট করলে অতিরিক্ত আয় হবে না।
-
পেমেন্ট হবে শুধুমাত্র তখনই, যখন আপনার ইনকাম ন্যূনতম উত্তোলন সীমা (minimum payout limit) অতিক্রম করবে।
৫। রেফারেল প্রোগ্রাম (Referral Program)
-
আপনি অন্য লেখককে রেফার করে অতিরিক্ত ইনকাম করতে পারবেন।
-
আপনার রেফারেল লিংকের মাধ্যমে যে কেউ জয়েন করলে, তাদের আয়ের থেকে আপনি লাইফটাইম ২০% কমিশন পাবেন। [ অর্থাৎ আপনার রেফারকৃত ইউজার যদি 1000 টাকা ইনকাম করে তাহলে আপনি 200 টাকা বোনাস পাবেন। আপনার যদি 10 জন রেফার থাকে আপনি 10*200= 2000 টাকা বোনাস পাবেন ]
৬। ন্যায্য ব্যবহার ও আচরণবিধি (Fair Use & Conduct)
-
ভুয়া ট্রাফিক, বট ব্যবহার, ক্লিক এক্সচেঞ্জ বা অর্গানিক না এমন ভিউ তৈরি করা অপরাধ হিসেবে গণ্য হবে। এসব কার্যকলাপ করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ (terminate) হয়ে যাবে।
-
আমাদের প্ল্যাটফর্মে কোনো প্রকার অশ্লীল, ঘৃণাত্মক, রাজনৈতিক, কাউকে অসম্মান করে, ধর্মবিরোধী বা বেআইনি কনটেন্ট অনুমোদিত হবে না।
৭। কনটেন্টের মালিকানা (Content Ownership)
-
প্রকাশিত কনটেন্টের কপিরাইট লেখকের নিজের থাকবে।
-
তবে TipsCafe.com সেই কনটেন্ট প্ল্যাটফর্মে প্রদর্শন, প্রচার বা আর্কাইভে সংরক্ষণ করার অধিকার রাখে।
-
কোনো লেখক চাইলে তার প্রকাশিত লেখা ১০ দিনের মধ্যে মুছে ফেলার অনুরোধ জানাতে পারবেন।
-
কতৃপক্ষ আপনার লেখা যে কোন সময় রাখতে বা মুছে ফেলতে পারবে।
৮। একাউন্ট সাসপেনশন ও টার্মিনেশন
-
যদি কোনো লেখক শর্ত ভঙ্গ করেন বা ভুয়া কার্যকলাপে যুক্ত থাকেন, তাহলে বিনা নোটিশে অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড করা হতে পারে।
-
একবার সাসপেন্ড হলে সেই লেখকের ইনকাম বাতিল হয়ে যাবে ।
৯। প্রাইভেসি ও ডেটা সিকিউরিটি
-
আপনার ব্যক্তিগত তথ্য আমরা সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করি।
-
কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য শেয়ার করা হয় না।
-
বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের Privacy Policy পেজ।
১০। নিয়ম পরিবর্তনের অধিকার
-
TipsCafe.com প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করতে পারবেন।
-
আপডেট হওয়ার পর নতুন নিয়ম স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তাই সময় সময় এই পেজটি চেক করা উচিত।
১১। যোগাযোগ (Contact Us)
যদি আপনার কোনো প্রশ্ন, অভিযোগ বা প্রস্তাব থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ পেজ ব্যবহার করুন।
অথবা contact@tipscafe.com এ মেইল করতে পারেন।
অথবা আমাদের পেজে চ্যাট অপশন থেকে সরাসরি চ্যাট করতে পারেন।
শেষ কথা:
TipsCafe.com সবসময় লেখকদের সম্মান করে এবং তাদের সৃজনশীলতাকে মূল্যায়ন করে। আমাদের উদ্দেশ্য লেখকদের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও লাভজনক প্ল্যাটফর্ম তৈরি করা। আপনি যদি নিয়ম মেনে লেখালেখি করে, ইনকাম নিশ্চিতভাবে হবেই।